মোজাম্মেল হক, বীরগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শুক্রবার, ১ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জুমার নামাজের পর সর্বস্তরের জনতার উদ্যোগে একটি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বীরগঞ্জ কেন্দ্র জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন বীরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ। সমাবেশে বক্তারা জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি জাহিদুল ইসলাম খতিব কেন্দ্র জামে মসজিদ বীরগঞ্জ, অ্যাডভোকেট চান মিয়া বাংলাদেশ ইসলামী আন্দোলন, ওমর ফারুক ওলামায়ে কেরাম কাহারোল, রেজানুল ইসলাম ইমাম থানা জামে মসজিদ, এছাড়াও বীরগঞ্জের গণমানুষ, ওলামায়ে কেরাম ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতি ছিল ।
সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।