
নিজস্ব প্রতিবেদক, ঢাকা|
কোরবানির পশুর বর্জ্য অপসারণে চরম গাফিলতি এবং রাজধানীর বিভিন্ন সড়কে পূর্বের জমে থাকা ময়লা পরিষ্কার না করার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ-সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এই কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তারা হলেন:
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুর এলাকা পরিদর্শন করেন। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন যে, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়নি এবং অনেক জায়গায় পুরনো ময়লা-আবর্জনা জমে রয়েছে। জনগণের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দুই আঞ্চলিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
উপ-প্রেস সচিব জানান, জনস্বার্থে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না—এটিই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মূল বার্তা। জনগণের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের সর্বোচ্চ দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে উক্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও জানতে চোখ রাখুন...