
🧲 নিজস্ব প্রতিবেদক
বন্ধুর সঙ্গে তিনদিন আগে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন রংপুরের ব্যবসায়ীআশরাফুল হক। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজ ও তারপ্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকায় রংপুরের ব্যবসায়ী আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাইলছবি
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব-৩ এরপক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠবন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করাহয়েছে। প্রাতমিকভাবে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে ডিবি।
অপর এক বার্তায় র্যাব ৩ জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করেলাশ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতারকরা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছের্যাব।
এরআগে, সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করেশাহবাগ থানায় মামলা করে ব্যবসায়ী আশরাফুলের বোন।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের পাশে নীল রঙেরদুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয়শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতের পরিচয় নিশ্চিত হয়সিআইডির ক্রাইম সিন ইউনিট।
নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নেরনয়াপাড়া গ্রামে মো. আব্দুর রশিদের ছেলে।
স্বজনরা জানান, আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্ধু জরেজের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় যান আশরাফুল হক। পরদিন বুধবার (১২নভেম্বর) রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে আর তারখোঁজ পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন
মন্তব্য করুন…