স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম:
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক ও কবরস্থানে এ চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের বন্দর-পতেঙ্গা থানা সংসদের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্স ও অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি স ম জিয়াউর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ’র প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ মো. আজিজুল হাকিম, দারুত-তায়ালীম সম্পাদক নাসির উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সলিম চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী মো. আতিকুল ইসলাম আতিক, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল কোম্পানি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন এবং সহযোগী সাংগঠনিক সম্পাদক মো. মঈনুদ্দিন সেলিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশজুড়ে তীব্র উষ্ণতার সৃষ্টি হয়েছে। এই বৈশ্বিক সংকট মোকাবেলা এবং পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এর প্রভাব থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) কেবল ধর্মীয় ও তরিকত ভিত্তিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; বরং মানবিক, সামাজিক ও শিক্ষার আলো ছড়াতে বছরব্যাপী বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে গোসাইলডাঙ্গা মুনিরনগর মুন্সিপাড়া, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর ও কাজী গলি শাখা খেদমত কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা সড়কের পাশে, পুকুর পাড়ে এবং স্থানীয় কবরস্থানে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। পরে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
আর-ও জানতে চোখ রাখুন..