গত (২৮ অক্টোবর ) ২০২৫ইং রোজ: মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি Md nur alam নামে এই আইডি থেকে অনলাইনে চাটখিলে থাইল্যান্ডি লটারির কেন্দ্রীয় ব্যাংকার শিপন শিরোনামে প্রকাশিত/পরিবেশিত পোস্টগুলো আমার দৃষ্টি গোচরীভূত হয়েছে,
প্রকাশিত ফেসবুক আইডি থেকে আমার নামে থাইল্যান্ডি ব্যাংকার চালিয়ে প্রচার করা হয়েছে তাহা মিথ্যা ও সঠিক নহে।
আমার বিরুদ্ধে সম্পুর্ন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কল্প কাহিনী তুলে ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এসব মিথ্যাচারের বিচার দাবি করছি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া পোস্ট অনতিবিলম্বে ডিলিট ও ক্ষমা না চাওয়া হলে আমি আইনগত ব্যবস্থা এমনকি কোর্টে মানহানি মামলা দিতে বাধ্য থাকিব।
মো. শিপন।
সাং- দশানী টবগা, চাটখিল,নোয়াখালী।