
নিজস্ব প্রতিবেদক | জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসফ)-এর কেন্দ্রীয় সহসভাপতি তপন মাহমুদের অত্যন্ত ঘনিষ্ঠজন ও আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান সম্রাট-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। গতকাল তপন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই শোক প্রকাশ করেন।
মরহুম শাহজাহান সম্রাট ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান এবং বিশিষ্ট ব্যক্তিত্ব আলমগীর সাহেবের ছোট ভাই ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় তপন মাহমুদ বলেন, "শাহজাহান সম্রাট আমার খুব কাছের প্রিয় ছোট ভাই এবং বন্ধুর মতো ছিল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ পাক রাব্বুল আলামীন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন।"
তিনি আরও বলেন, "এই কঠিন সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন।"
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছার পাশাপাশি প্রিয়জনের এই বিয়োগান্তক সংবাদটি তার অনুসারীদের মাঝে বিষাদ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টে অনেকেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মন্তব্য করেছেন।
আরও জানতে চোখ রাখুন...