মো. তৌফিকুর ইসলাম
সাপ্রতি গত ১৮ আগষ্ট ২০২৫ খ্রীঃ দৈনিক ব্যাংক বীমা অর্থনীতিপত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে আমার (হাবিবুর রহমান হাবির চৌকিদার, ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড, ৬নং ইউনিয়ন, আমতলী) বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বাধা আওয়ামী দোসর হাবিব মেম্বারের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই সংবাদে আমাকে খুন-খারাপি, জমি দখল, ডাকাতি, মহিষের রগ কাটা ইত্যাদি কর্মকান্ডের সাথে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।
আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আমি বারবার জনগনের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছি । এলাকার উন্নয়ন ও জনসেবার কাজে আমি সবসময় নিয়োজিত আছি। ব্যক্তিগত স্বার্থে একটি মহল আমার সামাজিক, পারিবারিক ও বংশের মর্যাদা নষ্ট করার জন্যই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন। আমি আমার জীবনে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।
আমি উক্ত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য। অন্যথায় আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।
মো. হাবিবুর রহমান
ইউপি সদস্য ৫ নং ওর্য়াড
আমতলী সদর ইউনিয়ন পরিষদ
আমতলী, বরগুনা।