
🌏 ডেস্ক নিউজ | আপডেট বিডিনিউজ টোয়েন্টিফোর |
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহফুজ আহমেদ ।
তিনি বিশেষভাবে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকজানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মাহফুজ আহমেদ বলেন , দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পরমুসলমানদের মাঝে এসেছে পবিত্র ঈদ-উল ফিতর।
এই ঈদ মুসলিম উম্মাহর জন্য শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। তিনি বলেছিলেন, ঈদ শুধুআনন্দের উৎসবই নয়-এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করার একটিগুরুত্বপূর্ণ সময়।
এই বিশেষ দিনে তিনি সকলকে প্রবৃদ্ধি ও সুখের জন্য অনুরোধ করেছেন যেন সবাই ভেদাভেদ ভুলে একে অপরেরপাশে দাঁড়ায় এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়।
মাহফুজ আহমেদ আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে, এবংসমাজে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করতে সাহায্য করে। সবশেষে, তিনি মহান আল্লাহতাআলার দরবারে দোয়া করেন, যেন সকলের সিয়াম, নামাজ ও নেক আমল কবুল হয় এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। আমিন।
আরও পড়ুন …