মো. রিয়াজুল সোহাগ, নোয়াখালী প্রতিনিধি |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো.বরকত উল্লা বুলুর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত এই জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। জনসভা ঘিরে পুরো চৌমুহনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সভায় বক্তারা বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা বলেন, বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বরকত উল্লাহ বুলুকে বিপুল ভোটে জয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভায় উপস্থিতি ও বক্তব্য রাখেন:
প্রধান অতিথি: বরকত উল্লাহ বুলু (সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান, বিএনপি)
প্রধান বক্তা:মাহবুব আলমগীর আলো (আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপি)
বিশেষ অতিথিগণ:এডভোকেট আবদুর রহিম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি)
- এডভোকেট এবিএম জাকারিয়া (যুগ্ম আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপি)
- শামীমা বরকত লাকী (সাবেক সদস্য, নোয়াখালী জেলা বিএনপি)
- শাহ আবদুল্লাহ আল বাকী (যুগ্ম সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটি)
- মোঃ মাহফুজুল হক আবেদ (সদস্য সচিব, বেগমগঞ্জ উপজেলা বিএনপি)
- মোঃ মহসিন আলম (সদস্য সচিব, চৌমুহনী পৌরসভা বিএনপি)
- নাজমুল গনি চৌধুরী মান্না (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বেগমগঞ্জ উপজেলা বিএনপি)
- মঞ্জুরুল আজিম সুমন (সভাপতি, নোয়াখালী জেলা যুবদল)
- হুমায়ন কবির (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চৌমুহনী পৌরসভা বিএনপি)
- মোরশেদুল আমিন ফয়সাল (যুগ্ম আহ্বায়ক, বেগমগঞ্জ উপজেলা বিএনপি)
- ওমর শরীফ মোঃ ইমরান সানিয়াত (সাবেক সহ-সভাপতি, বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদল নেতা)
- মো.রুস্তম আলী (আহবায়ক বেগমগন্জ উপজেলা যুবদল)
এতে সভাপতিত্ব করেন:কামাখ্যা চন্দ্র দাস (আহ্বায়ক, বেগমগঞ্জ উপজেলা বিএনপি) সঞ্চালনা করেন,জহির উদ্দিন হারুন (আহ্বায়ক, চৌমুহনী পৌরসভা বিএনপি)
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে সকল বাধা উপেক্ষা করে সাধারণ মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
এদিকে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শেষ মুহূর্তের প্রচারণা ও ব্যানার-মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন বলে জানা গেছে। আরও জানতে চোখ রাখুন...

