
মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের আদর্শ নগর এলাকায় এক শিশুকে দোকানের স্টোররুমে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে পারভেজ নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আদর্শ নগরের একটি দোকানে কাজ করছিল শিশুটি। এ সময় ওই দোকানে অবস্থানরত পারভেজ নামে স্থানীয় এক বখাটে শিশুটিকে ফুসলিয়ে স্টোর রুমে নিয়ে গিয়ে অশ্লীল আচরণ ও যৌন নির্যাতন করে। ঘটনাটি টের পেয়ে দোকান এলাকার কয়েকজন পথচারী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং পারভেজকে আটক করে গণধোলাই দিতে থাকেন।
পরবর্তীতে খবর পেয়ে চরএলাহী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে আটক করে থানা হেফাজতে নেয়। শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি জানান,ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। শিশুর পরিচয় গোপন রেখে মেডিকেলসহ সব আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।