🖼️ নিউজ ডেস্ক:
নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলার কৃতি সন্তান, আমেরিকান প্রবাসী ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা নাসের কাকন। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পালনের আহ্বান জানান।
রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নাসের কাকন বলেন,
দীর্ঘ এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল ফিতর। নোয়াখালীবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ শুভেচ্ছা বার্তায় নাসের কাকন বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি এখন নাজুক। দেশ একটি পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সময় সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি সবাইকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে একটি সমতার সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।