
নিউজ ডেস্কঃ নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় ঝুলে থাকা পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। তিনি বলেন—আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে ইতোমধ্যে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান—
“তফসিল ঘোষণার পর প্রচারণা শুরু হবে নির্ধারিত তারিখ থেকে। তার আগে যেসব পোস্টার–ব্যানার ঝুলছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।
ইসির নির্দেশনার পর জেলা প্রশাসকদের (ডিসি), পুলিশ সুপারদের (এসপি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দ্রুত মাঠে নামতে বলা হয়েছে। কমিশন বলেছে—সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করতে তফসিল পরবর্তী সময়ের আচরণবিধি কঠোরভাবে মানতেই হবে।
বড় দলগুলোর কেউ কেউ এই পদক্ষেপকে “সংগঠিত নির্বাচন ব্যবস্থার জন্য প্রয়োজনীয়” হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে কয়েকটি দল বলছে—অপ্রস্তুতির কারণে স্থানীয় পর্যায়ে কিছু অসুবিধা হতে পারে।
কমিশনার বলেন—
“আইন সবার জন্য সমান। আচরণবিধি ভঙ্গ করলে কমিশন কঠোর অবস্থানে থাকবে।