
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নতুন এক ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম চালু করছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল, যা ডিভাইসেউন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার ব্যবহার করতে দেবে ব্যবহারকারীদের এবংতাদের ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত রাখবে।
গুগলের এ নতুন ফিচারটি অ্যাপলের ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’-এর মতোই।ফিচারটি এমন সময়ে আসছে যখন বিভিন্ন কোম্পানি নিজেদের ব্যবহারকারীদেরপ্রাইভেসি ও আধুনিক এআই অ্যাপ্লিকেশনের প্রয়োজন উভয়ের মধ্যে ভারসাম্য আনারচেষ্টা করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
ভবিষ্যতের বিভিন্ন এআই ফিচারের আরও বেশি ‘বুদ্ধিমত্তা’ ও শক্তিশালীকম্পিউটারের দরকার পড়বে। ছবি: গুগল
কারণ ভবিষ্যতেরবিভিন্ন এআই ফিচারে আরও বেশি ‘বুদ্ধিমত্তা’ ও শক্তিশালী কম্পিউটারের দরকারপড়বে। সাধারণ ফোন বা ল্যাপটপ সেই ভারী কাজ সামলাতে পারবে না।
কোম্পানিটির সমাধান হিসেবে গুগল বলছে, এআইয়ের জটিল বিভিন্ন কাজ ‘প্রাইভেট এআইকম্পিউট’ নামে এক ক্লাউড প্ল্যাটফর্মে পাঠাবে তারা। কোম্পানিটির ভাষায় যেটি‘নিরাপদ ও সুরক্ষিত জায়গা’, যেখানে ‘তথ্যের নিরাপত্তা সেই স্তরেই থাকবে যেমনটিব্যবহারকারীর ফোন বা কম্পিউটারের ভেতরে কাজের সময় থাকে।
কোম্পানিটির দাবি, নতুন পদ্ধতিতে সংবেদনশীল তথ্য কেবল ব্যবহারকারীর জন্যইথাকবে, অন্য কেউ এমনকি গুগল নিজেও সেইসব তথ্য দেখতে বা ব্যবহার করতেপারবে না।
গুগল বলেছে, অতিরিক্ত প্রসেসিং পাওয়ার বা গণনাশক্তি ব্যবহারের সুযোগ পেলেতাদের বিভিন্ন এআই ফিচার কেবল সাধারণ অনুরোধ পূরণের কাজই নয়, বরং আরওব্যক্তিগত ও মানানসই পরামর্শ দিতে পারবে।
উদাহরণ হিসেবে কোম্পানিটি বলেছে, পিক্সেল ১০ ফোনে ‘ম্যাজিক কিউ’ নামের এআইটুল আরও কার্যকর হবে, যা ইমেইল ও ক্যালেন্ডার অ্যাপ থেকে তথ্য বুঝে নিয়েপ্রাসঙ্গিক পরামর্শ দেবে। এ ছাড়া রেকর্ডার অ্যাপে আরও অনেক ভাষায় লেখা তৈরিকরা সম্ভব হবে।
এ নতুন পদক্ষেপ নিয়ে গুগল বলেছে, ‘এটি কেবলই শুরু’।
আরও পড়ুন