
বিশেষ প্রতিনিধি,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহাখালীতে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তার চেক বিতরণ এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। আলোচনা পর্ব শেষে এলাকার শতাধিক দুস্থ, অসহায় এবং দীর্ঘমেয়াদে অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ ও সহায়তার চেক হস্তান্তর করা হয়।
পরিশেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং দেশ-জাতির কল্যাণ প্রার্থনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও জানতে চোখ রাখুন...