🌐 শেখ ফরিদ | সম্পাদক ও প্রকাশক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
আমি শুধু এই দেশের একজন সাধারণ নাগরিক।
তবু লাল-সবুজ পতাকায় মোড়ানো একটি গাড়ির কথা ভাবলেই বুকটা ভারী হয়ে আসে।এই পতাকা আমাদের রাষ্ট্রের- আর সেই গাড়ি বহন করে ইতিহাসের ভার!
রাজনীতি নিয়ে মতভেদ থাকতেই পারে?
কিন্তু কিছু মানুষ কেবল রাজনীতিবিদ হিসেবে থাকেন না—
তারা একটি সময়, একটি সংগ্রাম, একটি অধ্যায় হয়ে যান।

খালেদা জিয়া - এই নামের সঙ্গে জড়িয়ে আছে কারাগারের অন্ধকার,নীরব সহনশীলতা,আর মাথা নত না করারএক দৃঢ়তা।
আজকে লাল-সবুজে মোড়ানো গাড়ি নীরবে চলতে দেখা যায়।তখন আমি একজন সাধারণ মানুষ হয়েই বলি—
এই পতাকা শুধু রাষ্ট্রের নয়- এটা ইতিহাসের প্রতি সম্মান।
ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু কিছু নাম থেকে যায়—নীরবে, গভীরে, আবেগে।
বেগম জিয়া অমর হোক,তিনি ইতিহাসের পাতায় বেঁচে থাকুক আজীবন।
দোয়া করি আল্লাহ যেনো উনাকে ওপারে ভালো রাখেন। উনার শোকসন্তপ্ত পরিবার যেনো শোক সইবার ধৈর্য্য ধারণ করতে পারেন। আমীন।
🧲 আরও পড়ুন
মতামত দিন …