
নিউজ ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সই হওয়া এমওইউ এর অধীনে প্রায় সাড়ে ৪ লাখ টন গম আমদানি করবেবাংলাদেশ।
দুই দেশের সরকারের মধ্যে সরাসরি ক্রয় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় দফায়প্রায় ৬১ হাজার টন গম আমদানি করেছে বাংলাদেশ।
এ চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি জাহাজ মোংলা বন্দরেরবহি:নোঙরে এসে পৌঁছেছে।

ফাইল ছবি: রয়টার্স
শনিবার তথ্য বিবরণীতে এসব তথ্য দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সইহওয়া সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তিতে গম নিয়ে এ জাহাজ এসেছে।
এ এমওইউ এর অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে বাংলাদেশ।
এর আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন এবং গত ৩ নভেম্বরদ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম দেশে পৌঁছেছে। এ নিয়ে তিনটি চালানে এসেছেমোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে।
তথ্য বিবরণীতে বলা হয়, জাহাজে গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এরপরদ্রুত খালাসের প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন…
গুগল নিউজে আপডেট বিডিনিউজ24 কে ফলো করুন।