চট্টগ্রাম প্রতিনিধি:
গাজায় ইসরায়িলি বর্বর গণ হত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও তথাকথিত কুরআন-সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশন বাতিল ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চট্টগ্রামে টাইগারপাস ওলামা কল্যাণ পরিষদ ।
মাওলানা শরিফ মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি আন্দোলন -এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা ড. বেলাল নূর আজিজি । এতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর নিকট বিভিন্ন দাবী পেশ করেন। তথাকথিত কুরআন-সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশন বাতিল ও শাস্তির জোর দাবী জানান এছাড়াও ভারত সরকারকে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল সহ সাধারণ মুসলমানদের নিরাপত্তা ব্যবস্থা করার আহবান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা শেখ আমজাদ হোসেন, মাওলানা শাহ্ আবদুল হান্নান ফারুকী ,মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আসআ'দ বিন হাসনাতসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তৌহিদী জনতা।