স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন জেটি গেইটের সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই হত্যায় জড়িত অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরু আল মাহমুদ বলেন,
“জেটি গেইট এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে ইউসুফ নামের এক ট্রাকচালক অপর চালক সজীব চন্দ্র নাথকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান,
“অভিযুক্ত ইউসুফ হোসেন বিজয়কে দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
