
শিক্ষাবিভাগের কর্মকর্তা ড. আফজাল হোসেন, প্রধান ভর্তি সমন্বয়ক, জানান,
“ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা আগামী মাস থেকে ক্লাসে অংশগ্রহণ শুরু করবে। তারা দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত প্রার্থী। তাদের নির্বাচন সম্পূর্ণ প্রক্রিয়ার ভিত্তিতে এবং ফলাফলের মানদণ্ড অনুযায়ী করা হয়েছে।”
এই ভর্তি পরীক্ষায় দেশের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। নির্বাচিত ছয় শিক্ষার্থী তাদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়ে আনন্দিত।
উল্লেখ্য, সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন, যা তাদের চিকিৎসা শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।