মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক নোয়াখালী,
নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি নেতা মো.জাফর আহমেদের ছেলে তাওহীদের খৎনা উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের গোলা বাড়িয়া উনার নিজ বাসার সামনে অনুষ্ঠিত এ খৎনা উৎসবে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাওহীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এসময় কাউন্সিলর মনসুর আহমেদ রিপন উপস্থিত থেকে অতিথিদের অভ্যর্থনা জানান।
বিগত দিনের মান-অভিমান ভুলে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মিলেমিশে খুশির এই মুহূর্তটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।