
মো.রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক,নোয়াখালীঃ
নোয়াখালী চৌমুহনী আধুনিক চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে চলছে অনিয়ম আর প্রতারণার মহোৎসব। চোখের চিকিৎসার নামে রোগীদের সর্বস্ব লুটে নিচ্ছে দালাল চক্র।
টিকিট কাউন্টার থেকে শুরু করে অপারেশন থিয়েটার—সবখানেই অভিযোগের পাহাড়। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় এখন নিত্যদিনের ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, চশমা করতে এলে দালালরা জানায়—“চশমায় কাজ হবে না, অপারেশন করতে হবে।” হাতে টাকা না থাকলে ফিরতে হয় অপমান সইতে সইতে। পরে ফোনে যোগাযোগ করলে আবারও টাকা দাবি। এই কথোপকথনের কল রেকর্ড ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
রোগীদের দাবি—শুধু অতিরিক্ত টাকা নয়, অপারেশনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের লেন্স। ফলে ঝুঁকির মুখে পড়ছেন অসংখ্য রোগী।
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে—তাদের সবকিছু নিয়ম মেনেই চলছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
ক্ষুব্ধ রোগীরা বলছেন—“চোখের আলো ফেরাতে এসে এখন চোখের ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে।”
জনমনে প্রশ্ন—প্রশাসন কি নীরব দর্শক হয়ে থাকবে, নাকি দ্রুত হস্তক্ষেপ করে বন্ধ করবে এই প্রতারণার আসর?