প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
চট্টগ্রামের আনোয়ারায় মহামানব বুদ্ধের মহাপরিনির্বাণরত সিংহ শয্যা ও বুদ্ধধাতু চৈত্য উৎসর্গ
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকেঃ
আনোয়ারা উপজেলাধীন ঐতিহ্যবাহী তিশরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও তিশরী বেণুবন বিহারের ধর্মপ্রাণ উপাসক ফ্রান্স প্রবাসী স্বপন বড়ুয়া, তৎসহধর্মিণী শ্রীমতি মন্দিরা বড়ুয়া ও ডা. সুমন বড়ুয়া ও তৎসহধর্মিণী শ্রীমতি সুবর্ণা বড়ুয়া তুলি, বড় বোন শ্রীমতি বিভা বড়ুয়া, মুন্নি বড়ুয়া ও ডালিয়া বড়ুয়া কর্তৃক আয়োজিত ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে মহামানব বুদ্ধের মহাপরিনির্বাণরত সিংহ শয্যা ও বুদ্ধধাতু চৈত্য উৎসর্গ এবং স্বর্গীয় পিতামহ প্রসন্ন কুমার বড়ুয়া ও স্বর্গীয় পিতামহী নিরুবালা বড়ুয়ার তদীয় পুত্রদ্বয় স্বর্গীয় সুবোধ বড়ুয়া, স্বর্গীয় পবন বড়ুয়া ও তদীয় পুত্রবধু স্বর্গীয় কনক প্রভা বড়ুয়া, স্বর্গীয় মিনা রাণী বড়ুয়ার পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান, সদ্ধর্মসভা এবং জ্ঞাতী ভোজন ও আত্মীয় পরিজনের পরিচয় এবং কুশল বিনিময় মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে তিশরী বেনুবন বিহারে বুদ্ধের মহাপরিনির্বাণরত সিংহ শয্যা ও বুদ্ধধাতু চৈত্য উৎসর্গ করা হয় এবং পরে নিজ বাড়িতে সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সপ্তগ্রাম ভিক্ষু সমিতির সংঘের প্রধান এবং মুচ্ছিদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনমিত্র মহাস্থবির।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তিশরী বেনুবন বিহারের অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক-এর আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির।
সঞ্চালনায় ছিলেন পটিয়া কর্তলা সদ্ধর্মলংকার বিহারের অধ্যক্ষ ও পরিবারের উত্তরসূরি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির। উপস্থিত ছিলেন ভদন্ত লোকানন্দ মহাস্থবির, সপ্তগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি ও বাথুযা জ্ঞানদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির, রুদুয়া আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিরতন মহাস্থবির, সপ্তগ্রাম ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ও তালসরা আনন্দারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত লোকপ্রিয় মহাস্থবির, ঢাকা আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত আশিন জিনরক্ষিত মহাস্থবির, ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক ভদন্ত জে. বি. এস আনন্দবোধি স্থবির, ভদন্ত দেবজ্যোতি স্থবির, ভদন্ত সত্যপাল ভিক্ষু।
এ সময় আরো মহান পূজনীয় অর্ধ শতাধিক ভিক্ষুসংঘ এবং জ্ঞাতি স্বজন ও আত্মীয় পরিজন উপস্থিত ছিলেন।
সংঘদান অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডা. সুমন বড়ুয়া। শেষে তিশরী বেনুবন বিহারে মহামানব বুদ্ধের মহাপরিনির্বাণ শয্যা উৎসর্গ উপলক্ষে স্বপন বড়ুয়া ও ডা. সুমন বড়ুয়ার সন্তানদের প্রথম একত্রিত হওয়া উপলক্ষে এক আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। সকল ভাই-বোন পুষ্পিতা বড়ুয়া পূজা, নম্রতা বড়ুয়া বর্ষা, সমৃদ্ধি বড়ুয়া রঙ, সমুজ্জ্বল বড়ুয়া রূপ ও সপ্রতিভ বড়ুয়া মিলে কেক কেটে তাদের এ মিলনমেলা উদযাপন করেন।
আরও পড়ুন,সংবাদটি শেয়ার করুন.....
2026