প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৭টি ইউনিট

🧲 গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর সদরের বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবনফিলিং স্টেশনের সংলগ্ন এ কারখানায় আগুন লাগে।
গাজীপুর সদরে মশার কয়েল তৈরির কারখানার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয়রা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহমহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের সংলগ্ন এ কারখানায় আগুন লাগেবলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন।
বেলা আড়াইটার দিকে তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহস্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল অ্যাকাডেমির শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে কাজকরছেন।
2026