
🧲 গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওসহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগরগোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাকৃতরা হলেন- ১। গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতিও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) ২। চাঁদপুর জেলারকচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্যইসাহাক সিকদার (৬৩) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ ইসতিয়াক মিলন (২৩) ৪।শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও ৫।জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকরায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায়ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকেএম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক১০:৪৫ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযানপরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যাআনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করেডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মোঃ ইসতিয়াক মিলনকে গ্রেফতারকরে।
অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায়গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতারকরে। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ ২এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন...