এ উপলক্ষে গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীনদ্বয়—
শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভাণ্ডারী (মা.জি.আ) এবং শাহজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ সেকান্দার মির্জা চৌধুরী মহান মাইজভাণ্ডারী (মা.জি.আ) এর পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদরাসার বিভিন্ন পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক ও দূরদর্শী উদ্যোগ, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাউছিয়া শাহাজাহান মঞ্জিল দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলেছে বলেও তারা উল্লেখ করেন।
শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা তাদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে।
আরও পড়ুন...