প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
কুমিল্লা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বের নেতৃত্বে রীমা ও এমরান, প্রচারে রুবেল
এ,কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
নতুন গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকালের শাহাজাদা এমরান।
সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদ:
- সহসভাপতি: ওমর ফারুকী তাপস (সিটিভি নিউজ ২৪)
- যুগ্ম সম্পাদক: খালেদ সাইফুল্লাহ (এখন টিভি)
- সাংগঠনিক সম্পাদক: আবুল খায়ের (দৈনিক যুগান্তর ও আরটিভি)
- সহসাংগঠনিক সম্পাদক: সৈয়দ আহমদ লালন (দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ)
- অর্থ সম্পাদক: রেজাউল করিম রাসেল (দৈনিক সংবাদ)
- দপ্তর সম্পাদক: তানভীর দীপু (ইনডিপেনডেন্ট টিভি)
- প্রকাশনা সম্পাদক: মাসুদ আলম (এখন টিভি)
- তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মজিবুর রহমান মুকুল (দৈনিক কুমিল্লার জমিন)
- উপস্থাপনা ও অন্যান্য: আপ্যায়ন সম্পাদক আসিফ মামা, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক সোহাইলুল ইসলাম সোহাগ।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দেলোয়ার হোসেন আকাইদ, এন কে রিপন, জাহিদ হাসান নাইম এবং হৃদয় হাসান। আগামী দুই বছর এই নতুন কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
আরও জানতে সাথে থাকুন...
2026