এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস থানা পুলিশের অভিযানে রিভলভার ও পাইপগান সহ বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলাকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে শনিবার গভীর রাতে পুলিশ তিতাস থানার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস থানা এলাকায় দুপক্ষের মারামারির ঘটনায় শনিবার গভীর রাতে পুলিশ সাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপ গান, ১০ টি সীসা কার্তুজ ৩টি ধারালো অস্ত্র উদ্ধার সহ ৪ মহিলাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে -সাহাপুর গ্রামের শান্তি বেগম (৬০), ফারজানা বেগম (২৯), জোবেদা বেগম (৩৩), আমিনা বেগম (৩৭)। এ সংক্রান্তে রোববার তিতাস থানায় অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় দুটি মামলার অজু করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।