এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খান, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়াসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।