
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাজিলের বেলেমে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন (COP30)-এর প্রেসিডেন্সি ‘বৈশ্বিক মুটিরাও’ বা সম্মিলিত প্রচেষ্টারযে খসড়া তৈরি করেছে, তানিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এই দলিলে আদিবাসী, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও অভিবাসীদের নাম থাকলেও, বিস্ময়করভাবে বাদ পড়েছেন কৃষক ও খাদ্য উৎপাদকেরা।
জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিখাত যখন সবচেয়ে বেশি বিপর্যস্ত, তখন নীতিনির্ধারণী পর্যায় থেকে কৃষকদের নাম বাদ পড়াকে ‘অসঙ্গতিপূর্ণ’ মনে করছেন বিশেষজ্ঞরা। খাদ্য নিরাপত্তা যারা নিশ্চিত করছেন, তাদের ছাড়া জলবায়ু মোকাবিলার ‘সম্মিলিত প্রচেষ্টা’ কি সফল হবে?