
নিজস্ব প্রতিবেদক:
সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দেশের ১০টি গুরুত্বপূর্ণ জেলার জেলা প্রশাসকও (ডিসি) রয়েছেন।
মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে দেশের অভ্যন্তরে কর্মরত ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করার আদেশ জারি করা হয়। পরবর্তীতে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও বিভিন্ন দফতরে প্রেষণে কর্মরত আরও ৭ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ১০ জেলা প্রশাসক (ডিসি) হলেন:
১. মো. নুরুল করিম ভূঁইয়া (গাজীপুর)
২. আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ)
৩. কাজী শহিদুল ইসলাম (রাজশাহী)
৪. মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী)
৫. ফরিদা খানম (ঢাকা)
৬. শরীফা হক (টাঙ্গাইল)
৭. তাহসিনা বেগম (শরীয়তপুর)
৮. মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম)
৯. মোতাকাব্বীর আহমেদ (মাগুরা)
১০. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী)
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং দ্রুতই তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হবে।
আরও জানতে চোখ রাখুন...