পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ। এক বার্তায় তিনি বলেন, আগামী কাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে আমি চাটখিলসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও (মোবারকবাদ) ‘ঈদ মোবারক’।
ঈদের শুভেচ্ছা জানিয়ে আহসানুল হক মাসুদ বলেন, পবিত্র ঈদুল আজহা ইসলাম ধর্মের অন্যতম বড় উৎসব। এই ঈদে আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলে ত্যাগের শিক্ষা অর্জন করি। এই শিক্ষাকে ধারন করে আমাদের জীবন গড়তে হবে। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমাদের বিশ্বাস। হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক- এটিই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।