রাঙামাটি প্রতিনিধি।
দেশ বিরোধী ষড়যন্ত্রকারী উগ্রবাদী ইসকনের চট্টগ্রাম আদালতে হামলা, মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যার প্রতিবাদ এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে রাঙামাটি কাউখালীর ঘাগড়াতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘাগড়া ৭-৮-৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মুসলিম জনগণ।
শুক্রবার বাদ জুমা ঘাগড়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বিক্ষোভ সমাবেশে মিলিত হই।
ঘাগড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন মেধা সভাপতিত্বে ঘাগড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক হাসানে সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন কলাবাগান গাউছিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সারোয়ার হোসেন রুবেল নাগরা জামা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ঘাগড়া মুসলিম যুব সমাজের সভাপতি সম্পাদক সহ ঘাগড়ার সর্ব স্তরের মুসলিম জনসাধারণ।
এসময় বক্তারা বলেন,ইসকন আমাদের মসজিদে হামলা করেছে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই পরিকল্পিত ভাবে এক আইনজীবিকে হত্যা করেছে। ইসকন একটি জঙ্গি সংগঠন এবং তারা এদেশকে অস্থিতিশীল করতে চায়। এসময় এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানান তারা।