🖼️আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোকিত করেছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের ঝাণ্ডা উড়িয়েছিলেন। খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন-২০৩০ ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দিয়েছেন। আমদের নিজেদের মধ্যে যদি কোন ভুল বুঝাবুঝি থাকে,তাহলে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমাদেরকে এর মাসুল দিতে হবে।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যবিহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। এসময় তিনি বলেন -লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গত ১৬বছরে যে পরিমাণ হত্যা,হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছিল। আমরা তার বিপরীত চরিত্রে কাজ করছি।এটা তারন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দশনা।তিনি বলেন-আমি ৫২মামলার আসামি, আয়না ঘরের আসামি, ডিবি হারুনের আসামি। সকল জায়গায়তে নির্যাতনের শিকার। কিন্তু আজ পর্যন্ত কোন মামলা হামলা করিনাই। আমরা চাই সুন্দর লাকসাম -মনোহরগঞ্জ গড়তে। পরে তিনি সকল নেতাকর্মীকে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আলী মর্তুজা ভূঁইয়া,মনজুর আলম মজনু,এসএম মনসুর,শওকত হোসেন শিহাব,আব্দুল মুনাফ চেয়ারম্যান,মোহাম্মদ আলী চেয়ারম্যান,উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু,সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীসহ কুমিল্লা জেলা,মহানগর ও লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,বিএনপি নেতা মাস্টার নুরুল আলম মিন্টু,হুমায়ুন কবির পন্ডিত,আবুল খায়ের আলী আকবর আলী,শহীদুল্লাহ মিজি,মুক্তার হোসেন বাসেদ,আলমগীর পাটোয়ারী,আবু ইউসুফ,নাজির আহমদ মেম্বার,শাহ আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার,সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কামরু,মিজানুর রহমান,নূর মোহাম্মদ,বাহারুল আলম বাবর,জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আজম মেম্বার,কামাল হোসেন,যুবদলের সদস্য মোক্তার হোসেন বাচ্চু,আনোয়ার হোসেন,ছাত্রনেতা মোবারক হোসেন,নূর মোহাম্মদ মেহেদী প্রমুখ। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়েই জনসভার স্থলে উপস্থিত হন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুন্দর আয়োজনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানান।