নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০ আসনের জন্য ইসি কর্তৃক নির্ধারিত বিদ্যমান সীমানা অনুসরণ করেই তফসিল ঘোষিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে, তফসিল ঘোষণার পর যদি আদালতের পক্ষ থেকে সীমানা নিয়ে কোনো আদেশ আসে, তবে পরবর্তীতে তা সংশোধন করা যেতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর তফসিল ঘোষণার এই সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনল। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় জোটগুলো এখন তাদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে।