সম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের দ্বীনি, তরীকত ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে আগামীকাল ৫ সেপ্টেম্বর ১১ রবিউল আওয়াল বাদে আসর থেকে চকবাজারের জয়নগরের বসগদাদীয়া খানকাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( দ:) উপলক্ষে " ঈদে মিলাদুন্নবী ( দ:) : প্রিয় নুরুন্নবী ( দ:) এর আগমন ও বিশ্ব মানবতার মুক্তি " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ - কেয়াম, দরুদ শরীফ পাঠ, দোয়া, মোনাজাত ও তবররক বিতরণ।
উক্ত কর্মসূচী ও মিলাদ মাহফিলে সকল সুন্নী মুসলমানদের এবং তরিকতের ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি হযরত আব্দুল হালিম আল মাদানী ( ম: জি: আ:)।